কুলাউড়া উপজেলা শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আশফাক তানভীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া উপজেলা শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আশফাক তানভীর

  • সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগিতার কুলাউড়া উপজেলা পর্যায়ের বাছাইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফলে শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন (তানভীর)।

Manual2 Ad Code

৬ ও ৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহনকারী প্রতিযোগীদের সাক্ষাৎকার শেষে ১১ সেপ্টেম্বর প্রতিযোগিতায় নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্টানের নাম প্রকাশ করা হয়েছে উপজেলা বাছাই কমিটির এক বিজ্ঞপ্তিতে।

প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি কর্তৃক কুলাউড়া উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হচ্ছেন- শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ আশফাক হোসেন তানভীর (সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পৃথিমপাশা), শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আমির-সলফু সরকারি প্রাথমিক বিদ্যালয় দতর মুড়ি, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল হাসিম (বরমচাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা আয়শা বেগম (সৈয়দা আজিজুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহকারি শিক্ষক আব্দুল হান্নান (চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ সহাকারি শিক্ষিকা শিউলী আচার্য্য (রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), শ্রেষ্ঠ কাব শিক্ষক মোহাম্মদ আব্দুল মুহাইমিন (ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

Manual3 Ad Code

বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন বাছাই কমিটির সভাপতি কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুর রহমান ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইফতেখার হোসেন ভূইয়া।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ব্যক্তিরা মৌলভীবাজার জেলা পর্যায়ে আগামী ১৩ সেপ্টেম্বর বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!