সিলেটের উন্নয়নে কনসুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৭ দাবীতে স্মারকলিপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

সিলেটের উন্নয়নে কনসুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৭ দাবীতে স্মারকলিপি

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
আমেরিকা :: সিলেটের উন্নয়নে কনসুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৭ দাবীতে স্মারকলিপি প্রদান মূহুর্তে জালালাবাদ এসোসিয়েশেনের সদস্যরা। ছবি :: এইবেলা

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, এইবেলা :: সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রবাসে বসবাসরত সিলেটীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেআমেরিকাস্থ ঐতিহ্যবাহী জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক ৭ দফা দাবীতে স্মারকলিপি প্রদাণ।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১২টায় ও বাংলাদেশ সময় রাত ১০টায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কাছে ৭ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন বর্তমান সরকারে পরাষ্ট্রমন্ত্রী ড. এ,কে আব্দুল মোমেন এর বড় ভাই ড. এ কে আবদুল মুবিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর সভাপতি, ময়নুল হক চৌধুরী হেলাল, সহসভাপতি মনজুর চৌধুরী, সম্পাদক, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, আমেরিকাস্থ মৌলভীবাজার ডিষ্টিক এসোসিয়েশনের সভাপতি মো: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকার, ইনক এর সভাপতি মো: মামুনুর রশীদ শিপু ও সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চেমন প্রমুখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

দাবীগুলোর মধ্যে রয়েছে, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর, প্রবাসীদের স্বার্থে এয়ারপোর্টের উভয় পার্শ্ব বাইপাস সড়ক নির্মাণ, সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক নির্মাণ, সিলেট আখাউড়া ডাবল রেললাইন দ্রুত নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন ও সিলেট ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এছাড়া মৌলভীবাজারে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ।

প্রাণের এসব দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে নেতৃবৃন্দরা স্মারকলিপিতে উল্লেখ করেছেন-

Manual1 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী, দিন বদলের রাজনীতি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের রাজনৈতিক অঙ্গণে এক নতুন সংস্কৃতির সৃষ্টি করেছেন আপনি। এজন্য সিলেট বিভাগের সকল প্রবাসীদের পক্ষ আপনাকে অভিনন্দন।

Manual1 Ad Code

আপনি অবগত রয়েছেন যে, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে দেশে ও প্রবাসের সর্বত্র সিলেটবাসীর ভূমিকা ছিল অগ্রগণ্য। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে কাজী শামসউদ্দিনের ভূমিকার কথা মুক্তিযুদ্ধ ও প্রবাসীদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৩০ লক্ষ সিলেটের লোক বসবাস করছেন, যারা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখে চলেছেন।

গত বির্বাচনে বৃহত্তর সিলেটের ১৯ আসনের মধ্যে ১৭টি আসন আপনাকে উপহার দেয়া হয়। এই হিসেবেই সিলেটবাসীর ব্যাপক চাওয়া-পাওয়া ও প্রত্যাশাও আপনার কাছে।

অতএব, বৃহত্তর সিলেটের এক কোটি অধিবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবীগুলোর প্রতি আপনার সদয় দৃষ্টি দিয়ে বৃহত্তর সিলেটবাসীকে আপনার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রাখবেন, এই আমাদের প্রত্যাশা।

মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী বাংলাদেশীরা দেশ ও জাতির সম্পদ। প্রবাসীরা প্রতি বছর প্রায় ৮ বিলিয়ন ডলার প্রেরণ করে থাকেন। তাই প্রবাসীদের একান্ত দাবী, তাদের দেশের সকল সম্পদ সুরক্ষার জন্য বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা হোক। এ ব্যাপারে আপনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্সুলেটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বিভিন্ন সংগঠনের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ ও সহযোগী নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এসএসএ/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!