মৌলভীবাজারে নির্মাণাধীন বাড়ি থেকে ঠিকাদারের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মৌলভীবাজারে নির্মাণাধীন বাড়ি থেকে ঠিকাদারের লাশ উদ্ধার

  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে সিরাজুল ইসলাম সাইফুল (২৮) নামক এক ঠিকাদারকে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

Manual7 Ad Code

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ছিকরাইল গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠিকাদার সিরাজুল ইসলাম সাইফুল এর বাড়ি রাজনগর উপজেলার মালিকোনা গ্রামে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্র জানায়, জয়নাল মিয়ার বাড়িতে একটি ঘরের কাজের ঠিকাদারী নিয়েছিলন সিরাজুল ইসলাম সেই সুবাদে একটি ঘরে আরও চারজনকে নিয়ে থাকতেন। শুক্রবার জয়নাল মিয়ার ছেলে মাহিন কাজ দেখতে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে ঘরে দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে সিরাজুলের মৃতদেহ দেহ পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual7 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. হারুনূর রশীদ চৌধুরী ঠিকাদার সিরাজুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত প্রতিবেদন পেলে সকল বিষয় জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!