কমলগঞ্জে সড়ক ধারের গাছ কেটে নেয়ার অভিযোগ : গাছ কাটার সরঞ্জাম আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে সড়ক ধারের গাছ কেটে নেয়ার অভিযোগ : গাছ কাটার সরঞ্জাম আটক

  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  :: কমলগঞ্জ উপজেলার আদমপুর থেকে নইনারপার সড়কের পাশ থেকে ৫টি আকাশমনি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় ৭ খন্ড গাছ, ব্যবহৃত মোটরসাইকেলসহ টমটম আটক করেছে বনবিভাগ। গাছগুলো রোপন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় গাছের খন্ডাংশ ও ব্যবহৃত যানবাহন আটক করা হয়।

Manual2 Ad Code

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেটে ফেলা ৫টি আকাশমনি গাছের ৭টি খন্ডাংশ উদ্ধার করা হয়। এসময় গাছ কাটার সাথে জড়িত আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া এর মোটরসাইকেল পাওয়া যায়। একই সাথে গাছ বহন করে নেয়ার জন্য একটি টমটম, একটি করাত উদ্ধার করা হয়। জাকারিয়া এর নির্দেশে দীর্ঘদিন ধরে রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে বিলীন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া অস্বীকার করে বলে কে বা কারা গাছ কাটার সাথে জড়িত তা জানা নেই এবং মোটরসাইকেলটিও তার নয় বলে দাবি করেন।

Manual1 Ad Code

এব্যাপারে আদমপুর বনবিট অফিসার মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার পাশের গাছগুলো এলজিইডি’র। এখানে দেখবালের দায়িত্বও তাদের। তারপরও খবর পেয়ে সরেজমিনে গিয়ে গাছের খন্ডাংশ ও যানবাহন আটক করা হয়েছে। এসময় গাছ চোরেরা দৌড়ে পালিয়ে গেছে।

কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!