কমলগঞ্জে রাস্তা খনন না করেই মাটি ও পানির উপর নিম্নমানের ইট ফেলে চলছে রাস্তার কাজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে রাস্তা খনন না করেই মাটি ও পানির উপর নিম্নমানের ইট ফেলে চলছে রাস্তার কাজ

  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদকানি-খাপার বাজার এলাকায় এক কি.মি. রাস্তায় নিম্নমানের কাজ চলছে। রাস্তা সংস্কার ও কার্পেটিং এর জন্য খনন না করেই মাটি ও পানির উপর নিম্নমানের ইটের খোয়া ফেলে জোড়াতালি দিয়ে চলছে কার্পেটিং কাজের প্রস্তুতি। স্থানীয় চেয়ারম্যান আপত্তি জানালেও তা দেখার কেউ নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কের কাজের বেহাল দশায় দ্রুত সময়ে রাস্তা ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Manual1 Ad Code

সরেজমিনে দেখা যায়, এলজিইডি’র তত্ত্বাবধানে আধকানি-খাপার বাজার এলাকায় এক কি.মি. রাস্তার সংস্কার ও কার্পেটিং এর কাজ চলছে। তবে কাজের এলাকায় কোথাও কোন সাইনবোর্ড নেই। অর্ধ কিলোমিটার রাস্তা খনন করে কনক্রিট ও বালি ফেলার কথা। অবশিষ্ট অর্ধ কিলোমিটার রাস্তায় কনক্রিট ও বালি দিয় কার্পেটিং করার কথা। বাস্তবে এসব কিছুই হচ্ছে না। প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে। তবে গ্রাম্য এলাকায় থাকায় সংশ্লিষ্টরা এসব বিষয়ে দেখভালের কোন গুরুত্ব মনে করছেন না। ফলে ঠিকাদার তার ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছেন। রাস্তা খনন করে বালি ও কনক্রিট দেয়ার কথা থাকলেও তার কিছুই হচ্ছে না। রাস্তায় মাটি ও জমে থাকা পানির উপরে অতি নিম্নমানের কনক্রিট ফেলে রুলার করা হচ্ছে। নিম্নমানের কাজ হওয়ার কারনে স্থানীয় চেয়ারম্যানও আপত্তি জানিয়েছেন।

Manual5 Ad Code

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, রাস্তায় যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে কাজ হচ্ছে না। হাফ কি.মি. রাস্তা ভেঙ্গে আর অবশিষ্ট হাফ কি.মি. রাস্তায় সংস্কার ও কার্পেটিং হওয়ার কথা। তবে এভাবে কাজ হচ্ছে না এবং এলজিইডি অফিসের কেউও তদারকি করছেন বলে মনে হয় না। ফলে অল্পতেই রাস্তাটি আবারো ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে জানতে চেয়ে রাস্তার কাজের ঠিকাদার হিমাংসু দেব এর মোবাইল নাম্বারে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।

Manual6 Ad Code

অভিযোগ বিষয়ে এলজিইডি কমলগঞ্জ অফিসের উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, ৭৬ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজ চলমান রয়েছে। কাজটি আমি তদারকি করছি। কাজে কোন অনিয়ম হচ্ছে না। যথাযথভাবেই কাজ হচ্ছে। তবে ঠিকাদার ভারতে চলে যাওয়ায় তাকে পাওয়া যাচ্ছে না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!