কুলাউড়ায় সাইফুর-হোসনা স্কলারশীপের ফলাফল ও পুরষ্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

কুলাউড়ায় সাইফুর-হোসনা স্কলারশীপের ফলাফল ও পুরষ্কার বিতরণ

  • শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে সাইফুর-হোসনা স্কলারশীপ ২০২৩ এর ফলাফল ও পুরষ্কার বিতরনী অনুষ্টান  শনিবার (২৫ নভেম্বর) কুলাউড়ার নাজিরেরচক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্টিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সাইফুর রহমানের সভাপতিত্বে সহ সুপার মাওলানা তাওহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার সুপার মুফতী আহসান উদ্দিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সুলতানপুর আক্তারুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রচেষ্টা কিন্টার গার্টেনের প্রধান শিক্ষক শিউলী দেবী, মাওলানা আব্দুল লতিফ, চৌধুরীবাজার মাদ্রাসার সুপার আবুল বাশার প্রমুখ। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন  মাদ্রাসা সুপার কাজী মাওলানা আব্দুস সামাদ কায়েছ ।

Manual8 Ad Code

অনুষ্টানে বৃত্তিপ্রাপ্ত ১০৩ জন ৫ম শ্রেণি ও ইবতেদায়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট এবং সনদপত্র বিতরণ করা হয়।

১ম স্থান লাভ করে কুলাউড়ার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসেফ পান ক্রেস্ট সার্টিফেকেট ও নগদ ১৫ হাজার টাকা, ২য় স্থান লাভ করে কুলাউড়া আনন্দ বিদ্যাপীটের শিক্ষার্থী মো. রাবিবুল হক পান ক্রেস্ট সার্টিফেকেট ও নগদ ১২ হাজার টাকা ও ৩য় স্থান লাভ করে কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাঈফ আল ইসলাম পান ক্রেস্ট সার্টিফেকেট ও নগদ ১০ হাজার টাকা।

Manual1 Ad Code

এছাড়া সর্বোচ্চ বৃত্তি লাভ করে কুলাউড়ার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ শিক্ষার্থী এবং আনন্দ বিদ্যাপীটের ১৫ জন শিক্ষার্থী।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ৪ নভেম্বর উক্ত বৃত্তিপরীক্ষা অনুষ্টিত হয়। ৫ম ও ইবতেদায়ী পর্যায়ে মোট ৮শ ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!