কমলগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

কমলগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগ

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে (০১৯৩৮৬৯৭৪৪৫) থেকে ফোন করে একটি চক্র বিভিন্ন ব্যক্তির থেকে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মঙ্গলবার (0৫ ডিসেম্বর) সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন ইউপি সদস্যকে বরাদ্দ আসছে ১০টা সেলাই মেশিন আপনাকে ২ হাজার টাকা করে অফিসের নাম্বারে দিতে হবে বলে জানায় প্রতারক চক্র। তিনি টাকাও দিয়েছেন। পরে আমার অফিসে আসার পর বুঝতে পেরেছেন এটা প্রতারক চক্র। আমি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি উনাকে। এ ছাড়াও কিছুদিন ধরে উপজেলার কিছু অসহায় মানুষদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে সেলাই মেশিন দেওয়া হবে বলে জানায়। তখন তাদেরকে ২ হাজার টাকা জমা দিতে হবে। এভাবে অনেকেই টাকা দিয়েছে। কিন্তু মূলত এটা একদম ভূয়া। এখন আমাদের অফিসে কিছু লোক আসছে এমন অভিযোগ নিয়ে।

Manual8 Ad Code

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার বলেন, আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া কেউ যদি আমার নাম বা যেকোনো নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদের বলব তারা যেন আমাকে জানান। ‘অর্থ আদায়ের বিষয়টি ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা’ নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অবহিত করা হলো। প্রতারক চক্রের সাথে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!