বিজয় দিবসে পর্যটকদের জন্য উন্মুক্ত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন

বিজয় দিবসে পর্যটকদের জন্য উন্মুক্ত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান

  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। পর্যটকরা কোন টিকিট ছাড়াই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘুরে দেখতে পারবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিনা টিকিটে পর্যটকরা জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য উন্মুক্ত থাকবে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজয় দিবসে লাউয়াছড়া জাতীয় উদ্যান উন্মুক্ত থাকবে। শুধুমাত্র এ দিন সব শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে জাতীয় উদ্যানে প্রবেশের সুযোগ পাবেন।
উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের জীববৈচিত্র্যময় বনকে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!