পুলিশ অ্যাসল্ট মামলায় কমলগঞ্জে যুবদল নেতা পৌর কাউন্সিলর গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পুলিশ অ্যাসল্ট মামলায় কমলগঞ্জে যুবদল নেতা পৌর কাউন্সিলর গ্রেপ্তার

  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলা মামলার আসামী যুবদল নেতা ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন (৪৬)-কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। জামাল কমলগঞ্জ পৌরসভার কামারগাঁও এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক।

একই সাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কামারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত
অক্টোবর মাসে কমলগঞ্জ থানায় দায়েরকৃত পুলিশ অ্যাসল্ট মামলার আসামী হিসেবে সৈয়দ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী সৈয়দ জামাল হোসেনকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!