মৌলভীবাজার-৩ রাজনগরে চলছে উৎসবের আমেজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার-৩ রাজনগরে চলছে উৎসবের আমেজ

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

 রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার বিজয় অনেকটা নিশ্চিত। আর রাজনগরের বাসিন্দা নৌকার কান্ডারি মোহাম্মদ জিল্লুর রহমানের বাড়ি রাজনগর উপজেলায়। তাই রাজনগওে প্রথম এমপি নির্বাচিত হচ্ছেন এতেই মানুষের মধ্যে চলছে অনেকটা উৎসব। রাজনগর উপজেলায় আওয়ামী লীগ বিএনপি নেই এখানকার বাসিন্দারা এমপির জন্য জোটবদ্ধ বলে জানান ভোটাররা।

নির্বাচন পরবর্তী এক বছরের মধ্যে রাজনগরে পৌরসভা, বাজারে একটি দ্বীতল ভবন নির্মাণ এবং যেসব ইউনিয়নের উচ্চ বিদ্যালয় নেই সেসব ইউনিয়নে উচ্চ বিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।

Manual3 Ad Code

জাতীয় শ্রমিকলীগ রাজনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রাজনগর উপজেলা কেন্দ্রীয় ভাষা শহীদ মিনার চত্তরে ২৬ ডিসেম্বর নির্বাচনী প্রচার সভায় তিনি এসব আশ্বাস দেন।

Manual1 Ad Code

জেলা শ্রমিক লীগের সহ সভাপতি কায়েছ আহমদের সভাপতিত্বে ও শ্রমিকলীগের উপজেলা কমিটির সদস্য সচিব নান্নু আহমদরে সঞ্চালনায় আয়োজিত সভা বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাদিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, ছাত্রলীগের সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক সাজ্জাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!