প্রতিশ্রুতির জোয়ারে ভাসছেন রাজনগরবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

প্রতিশ্রুতির জোয়ারে ভাসছেন রাজনগরবাসী

  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মৌলভীবাজারে মেডিকেল কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, মৌলভীবাজার শেরপুর ও রাজনগর সড়ক চারলেন হবে, রাজনগর পৌরসভা হবে, কর্মসংস্থানের জন্য কলকারখানা হবে, আইসিটি পার্ক হবে। কোথায় কে কোন দলের সেটা দেখবো না , উন্নয়ন করবো সবার জন্য। আমার দরজা সবার জন্য খোলা। দলমত নির্বিশেষে সব মানুষ আমার কাছে আসতে পারবেন।

Manual3 Ad Code

সোমবার (0১ জানুয়ারি) সন্ধ্যায় রাজনগরের কলেজ পয়েন্টে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জিল্লুর রহমান আরও বলেন, আমি টিআর কাবিখা মেরে খাওয়ার জন্য আসিনি‌। আমি কোন গ্ৰুপিং করার জন্য আসেনি। অনেক জনপ্রতিনিধি বিচারে গিয়ে টাকা খান। পরে আর বিচারের খবর থাকে না। আমরা যদি নির্বাচিত হ‌ই এই মৌলভীবাজার রাজনগরকে দুর্নীতিমুক্ত স্মার্ট মৌলভীবাজার উপহার দিব। সেই লক্ষ্যেই আমরা মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো ইশতেহার তৈরি করেছি‌। যেখানে একটি সুন্দর আধুনিক মৌলভীবাজার গড়ার জন্য পরিকল্পনা গ্ৰহণ করা হয়েছে।

Manual6 Ad Code

এই জনসভায় রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। মিছিলে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন তারা।

জনসভায় আওয়ামী লীগ সহ অন্যন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিলো। নৌকার জয়লাভের লক্ষ্যে জনসভায় বক্তব্যের ফাঁকে ফাঁকে মূর্হমূর্হ স্লোগান দেন নেতাকর্মীরা।

জনসভায় রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে ও টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, সহ সভাপতি মসুদ আহমদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, যুবলীগের উপ মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন প্রমুখ।

Manual3 Ad Code

এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন।‌#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!