করোনায় আক্রান্ত সিলেটের মেয়র ও প্রধান প্রকৌশলী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

করোনায় আক্রান্ত সিলেটের মেয়র ও প্রধান প্রকৌশলী

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে আরিফুল হক চৌধুরীর গলাব্যাথা আর নুর আজিজুর রহমানের জ্বর থাকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে রাতে তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

নুর আজিজুর রহমান জানান তিনি ভালো আছেন সামান্য জ্বর ছাড়া কোন উপসর্গ নেই।

Manual3 Ad Code

সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও জানান, গতকাল পর্যন্ত তার গলা ব্যাথা ছিল। আজ বেশ ভালো আছেন। দুজনই বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

করোনাভাইরাসের শুরুর দিক থেকেই মেয়র আরিফুল হক চৌধুরী বিরামহীনভাবে কাজ করছিলেন। লকডাউনের সময় বাসাবাড়িতে আটকে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন।

Manual8 Ad Code

পাশাপাশি নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে তাকে সবসময় দেখা যেত।

Manual3 Ad Code

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টদের নিয়েই তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করতেন। বৃহস্পতিবার সিসিকের এই দুই কর্তা ব্যক্তি একই সাথে করোনায় আক্রান্ত হলেন।

এর আগে মেয়র আরিফের স্ত্রী সামা হক চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পুরো পরিবারের শরীরে শনাক্ত হয়েছিলো এ ভাইরাস।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!