খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী 

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪

Manual3 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত থাকতে সহায়তা করে। আর এরকম একটি মহতি উদ্যোগ অব্যাহত রেখে যুবসমাজকে একটি সুন্দর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন উছমানপুর ইউনিয়নের তরুণ চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার ব্যক্তগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আয়োজকদের।
শুক্রবার বিকেলে উছমানপুর ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন মাঠে ২য় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন। ফুটবল টুর্ণামেন্টের প্রবক্তা উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুলের সভাপতিত্বে ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরের সঞ্চালনায় ফুটবল টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক ও এনআরবি ব্যাংকের পরিচালক রবিন পাল, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি আওয়ামী লীগ নেতা সৈয়ীদ আহমদ বহলুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল। সার্বিক ভাবে ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা করেন সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম ও যুবলীগ নেতা কামরুল ইসলাম। খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এমএফ আলী ফয়েজ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা সেবুল আহমদ, সাইস্তা মিয়া, মামুনুর রশিদ খলকু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খালিছ মিয়া, জাতীয় পার্টি নেতা মকবুল হোসেন।
ফাইনাল খেলায় নুনু ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ফাইভ স্টার ফুটবল ক্লাব পাঁচপাড়া। বিজয়ী দল ফাইভ স্টার ফুটবল ক্লাব পাঁচপাড়াকে পটরথম পুরস্কার নগদ এক লক্ষ টাকা ট্রপি ও রানারআপ দল নুনু ফুটবল একাডেমী তাজপুরকে নগদ ৫০ হাজার ও একটি ট্রপি নিজ নিজ দলের দলনেতার হাতে তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ১০ সহস্রাধিক ক্রীড়ামোদী দর্শক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খেলা উপভোগ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!