কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের  

  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের চিলমারীতে সাপের কামড়ের আযম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আযম আলী ওই এলাকায় মোজাম্মেল হকের ছেলে। পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় বসবাস করছিলেন। নদীভাঙনের পর তিনি ছালিপাড়া এলাকায় এসে বসবাস শুরু করেন।
স্থানীয়রা জানান, নিহত আযম আলী ভোরে বাড়ির বাথরুমে যাওয়ার সময় বিষাক্ত সাপে ছোবল মারে তাকে। পরে বিষয়টি তিনি পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঢুষমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনিছে সকালে একজনকে সাপে কেটেছে। পরে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে তিনি মারা যান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!