কাল “ফাতিমা” নিয়ে বড় পর্দায় আসছেন ফারিণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

কাল “ফাতিমা” নিয়ে বড় পর্দায় আসছেন ফারিণ

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা বিনোদন :: তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা “ফাতিমা” কাল শুক্রবার (২৪ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ সিনেমা দিয়ে বড় পর্দা নাম লেখাচ্ছেন ফারিণ।

Manual4 Ad Code

ক্যারিয়ারের শুরুতে ধ্রুব হাসান পরিচালিত ‘দাহকাল’ নামে ওই সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। একটানা কিছুদিন  সিনেমার শুটিং এর পর নানা কারণে বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর ফের কাজ শুরু হয়। নাম পরিবর্তন করে রাখা হয় ‘ফাতিমা’।

Manual4 Ad Code

গত (৪ মে) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে ফারিণ বলেন, ক্যারিয়ারে এটাই আমার প্রথম সিনেমা। খুব সুন্দরভাবেই এর শুটিং হচ্ছিলো। হঠাৎ মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। আমিও ব্যস্ত হয়ে যাই নাটকের কাজে। এর প্রায় ৬ বছর পর পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে বললেন, তিনি আবার সিনেমাটার কাজ শুরু করতে চান। শুনে একটু অবাক হয়েছিলাম। তবে বিশ্বাস ছিল তার ওপর।

জীবনের প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিণ। ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে।

Manual8 Ad Code

‘ফাতিমা’ সিনেমায় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই। প্রথমবারের মতো পর্দায় অভিনয় করেছেন তিনি। ফারিণ-পান্থ কানাই ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকাসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!