আলোচিত ওয়েব সিরিজ `ব্যাড গার্লসে’ যুক্ত হলেন তৃষ্ণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

আলোচিত ওয়েব সিরিজ `ব্যাড গার্লসে’ যুক্ত হলেন তৃষ্ণা

  • শুক্রবার, ২৪ মে, ২০২৪
মডেল ও অভিনেত্রী সুমাইয়া খন্দকার তৃষ্ণা

Manual7 Ad Code

এইবেলা বিনোদন :: আলোচিত ওয়েব সিরিজ ব্যাড গার্লসে যুক্ত হলেন লাস্যময়ী অভিনেত্রী সুমাইয়া খন্দকার তৃষ্ণা।ইতিমধ্যে দর্শক আগ্রহ তুঙ্গে থাকা ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুরু হয়েছে।আর শুটিংয়ের কয়েকটি ছবি দেশের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে ওয়েব সিরিজ ব্যাড গার্লস নিয়ে প্রত্যাশা বেড়েই চলেছে দর্শকদের।

Manual7 Ad Code

সেলিম রেজার পরিচালনায় গীতিকার ও লেখক অনুরুপ আইচের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ওয়েব সিরিজ ভিন্ন মাত্রা যোগ করেছে। সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস’র প্রযোজনা করেছেন সিনেটেক মাল্টিমিডিয়া।ব্যাড গার্লস প্রচারিত হবে সিনেটেক মাল্টিমিডিয়ার ওটিটি মাধ্যমে। মূলত ওয়েব সিরিজে একটি মেয়ের ব্যাড গার্লস হওয়ার গল্প তুলে ধরা হয়েছে।আর সেই ব্যাড গার্লস সিরিজে যুক্ত হলেন লাস্যময়ী অভিনেত্রী সুমাইয়া খন্দকার তৃষ্ণা।

মডেল ও অভিনেত্রী সুমাইয়া খন্দকার তৃষ্ণা

Manual2 Ad Code

মডেল ও অভিনেত্রী সুমাইয়া খন্দকার তৃষ্ণা টিভিসির মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করে।এরপর তিনি বেশকিছু মিউজিক ভিডিও করেন। ইতিমধ্যে তিনি তবুও বিদায় নামে একটি মুভির কাজ সম্পন্ন করেছেন।এর আগে কিছু নাটকে ও কাজ করেছেন।তার অভিনীত কয়েকটি নাটকের নাম হচ্ছে ডাংগুলি, ভাড়াটিয়া হাজব্যান্ড, কামাল ড্যান্স ক্লাস, টিকটক ভাইরাস ও রাতকানা বউ।এছাড়া কয়েকটি নাটকের কাজ শুরু করেছেন যেগুলো রিলিজের অপেক্ষায় রয়েছে।এরমধ্যে তিনি প্রথমবারের মতো ব্যাড গার্লস ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছেন।

Manual6 Ad Code

অভিনেত্রী সুমাইয়া খন্দকার তৃষ্ণা বলেনথ আমি নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছি।আর ওয়েব সিরিজের নাম হচ্ছে ব্যাড গার্লস। সেলিম রেজার পরিচালনায় ও গীতিকার, লেখক অনুরুপ আইচের কাহিনীতে আমি ব্যাড গার্লস হিসেবে পর্দায় আসছি।আশা করি বেটার কিছু হবে।আর যারা আমার নতুন কাজের অপেক্ষায় ছিলেন সেসব দর্শকদের জন্য চমক থাকছে।কেননা ব্যাড গার্লস একটি চমৎকার গল্প নির্ভর ওয়েব সিরিজ হবে।ইনশাআল্লাহ খুব শিঘ্রই দেখা হচ্ছে।

Manual7 Ad Code

সুমাইয়া খন্দকার তৃষ্ণা সহ ব্যাড গার্লসে আরো অভিনয় করছেন শিবা শানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানী, জেরিন ইসলাম, ইসরাত জাহান, প্রিয়া অনন্যা, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, শান্তা ইসলাম, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!