মায়ের ওড়নাকে শাড়ীতে রুপান্তর করলেন জেফার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

মায়ের ওড়নাকে শাড়ীতে রুপান্তর করলেন জেফার

  • রবিবার, ২৬ মে, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা বিনোদন :: গান ও অভিনয় এই দুই মাধ্যমেই পরিচিত এবং জনপ্রিয় এক মুখ জেফার রহমান। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ‍ামী’-তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত এ গায়িকা।

Manual6 Ad Code

তবে জেফারকে নিয়ে ট্রলও কম হয় না। তাঁর অভিনয়, সাজপোশাক, শাড়ি পরা থেকে শুরু করে হালের নতুন গান ‘স্পাইসি’ সবখানেই হয়েছে ট্রল! সেসব আবার একা হাতে সামলাচ্ছেনও গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার।

শুক্রবার (২৩ মে) মেরিল–প্রথম আলো পুরস্কার-২০২৩ অনুষ্ঠানে জেফার মনোগামীর ধারা বজায় রেখে অনুষ্ঠানে শাড়ি পরেই এসেছিলেন। যদিও সত্যি কথা বলতে এখানেও নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন। শাড়ি বলতে আদতে শাড়ি নয়, মায়ের ওড়না দিয়ে তৈরি শাড়িতেই চমক দেখালেন তিনি।মায়ের ২০ বছর আগের পুরোনো ওড়নাটি শাড়ির মতো  স্কার্ট এবং টপের সঙ্গে পরেছেন।

মেরিল–প্রথম আলো পুরস্কার-২০২৩ অনুষ্ঠানে মায়ের ওড়নায় শাড়ি পড়া জেফার

Manual1 Ad Code

জেফার বললেন, ‘ছোটবেলা থেকেই শাড়ি খুব ভালোবাসি। নানা কারণে মাঝের সময়টাতে সেভাবে শাড়ি পরা হয়নি। ইদানীং আবার “লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীর”র জন্য শাড়ি পরতে শুরু করেছি। ভালোই লাগছে। মনে হচ্ছে পুরোনো ভালোবাসার কাছে ফিরেছি।’

Manual2 Ad Code

তবে এবার অভিনয়ের জন্য নয়, গানের সুবাদেই মনোনয়ন পেয়েছিলেন জেফার রহমান। দর্শক প্রিয়তায় শীর্ষ চার নারী শিল্পীর মধ্যে জেফারের ‘ঝুমকা’ গানটি ছিল। এরই মধ্যে গানটি শত মিলিয়ন অতিক্রম করেছে।

Manual4 Ad Code

ঝুমকা নিয়ে জেফার যেমন তুমুল খ্যাতি অর্জন করেছেন, আবার তাঁর আরেকটি গান নিয়ে চলছে ভয়ানক সমালোচনা। ‘স্পাইসি’ গানের জন্য সমালোচকদের কাছ থেকে বহু কথা সহ্য করতে হচ্ছে গায়িকাকে। যদিও এসবে জেফার কোনোকালেই পাত্তা দেন বলে মনে হয় না। সাক্ষাৎকারেও জেফার বলেছেন, ট্রলিংয়ে একেবারেই কান পাতেন না তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!