ভালো অভিনেত্রী হয়ে একাকিত্বে জীবন কাটাতে চাইনি – প্রীতি জিনতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

ভালো অভিনেত্রী হয়ে একাকিত্বে জীবন কাটাতে চাইনি – প্রীতি জিনতা

  • রবিবার, ২৬ মে, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা বিনোদন :: বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘ ৬ বছর পর ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে অভিনয় ফিরলেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সবটা মিলিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাস করতে চেয়েছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি আমি। সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি কিছুদিন অভিনয় থেকে দুরে ছিলাম।

Manual2 Ad Code

প্রায় ১৭ বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউজ পুরস্কার তুলে দিতেই প্রীতি জিনতা উপস্থিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে।

Manual4 Ad Code

‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় কাজ করার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রীতি। কিন্তু বর্তমানে তিনি ‘লাহোর ১৯৪৭’-দিয়ে অভিনয়ে ফিরেছেন। কেন এত দিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রীতি? সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকেই মন দিতে চেয়েছিলাম। নারীরা অভিনয় করলেও, নৈপুণ্যর সঙ্গে সব কাজ গুরুত্ব দিয়ে করলেও ‘বায়োলজিক্যাল ক্লক’ থেমে থাকে না, এটা সকলেই ভুলে যান। আমি ইন্ডাস্ট্রিতে কাউকে ডেট করিনি। আমি কোনও অভিনেতাকেও ডেট করিনি। সব সময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি। শুধু কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি , ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচাতে ভুলে যান। কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। পাশাপাশি ব্যবসাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

অভিনেত্রী আরও বলেন, যে সব নারীরা কাজ করেন তাদের সবাইকে বলতে শুনেছি আমি সমতা চাই, আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই। প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায়। কারণ মেয়েদের একটা ‘বায়োলজিক্যাল ক্লক’ রয়েছে। তাই প্রকৃতির কাছে হার মানতেই হবে, যে কাজ করছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে। এখন আমার বাচ্চারা আড়াই বছরের হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে এতো অপরাধবোধে ভুগতাম, বারবার মনে হতো যে সময়টা হারিয়ে ফেলছি তা আর ফিরে পাব না। আমার মেয়ে গিয়া এবং আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে বলত, ‘মা, প্লিজ আমাদের সঙ্গে থাকো,’ এবং আমিও ওদের কথা শুনে কেঁদে ফেলতাম।

Manual7 Ad Code

প্রীতি বলেছিলেন যে তিনি গত ছয় বছরে ধরে একগুচ্ছ স্ক্রিপ্ট পড়েছন, কিন্তু ‘লাহোর ১৯৪৭’- এর মতো এত আকর্ষণীয় চিত্রনাট্য তিনি পাননি। এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তেষী। নায়িকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে। এটি প্রযোজনা করেছেন আমির খান। প্রীতি বর্তমানে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। বুধবার ফ্রেঞ্চ রিভেরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তারপর, শুক্রবার সেখান থেকে সামাজিক মাধ্যমে তিনি শেয়ার করে নেন তার ‘কান’-এর প্রথম লুক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!