কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে বিরোধের নিষ্পত্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে বিরোধের নিষ্পত্তি

  • রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়ার রাউৎগাও ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নওশাদ আহমদ চৌধুরীকে নিয়ে সৃষ্ট অচলাবস্থার নিষ্পত্তি হয়েছে। ০৮ সেপ্টেম্বর রোববার বিকেলে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্কুলের শিক্ষার্থীদের লিখিত অভিযোগ প্রত্যাহারের প্রেক্ষিতে অবশেষে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়।

Manual2 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন জানান, সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আমার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। এবিষয়ে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশনা দেই। পরবর্তীতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বসে আলোপ আলোচনার মাধ্যমে তাদের মধ্যে আপোষ মীমাংসা হওয়ায় এবং শিক্ষার্থীরা আমার নিকট এসে অভিযোগ প্রত্যাহার করায় রোববার উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিষ্পত্তি হয়।

রোববার অনুষ্টিত সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিজান আহমদ, হাসান আহমদ,অলিদ ও সাইদুল এবং অভিবাবক ও এলাকার বিশিষ্টজনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নোমান আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনকার আলী, সাবেক মেম্বার আরিফুল ইসলাম বেলাল, অভিভাবক আবুল হোসেন, রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক লিটন মিয়া, তরুন সমাজসেবক মো: রুমন আহমদ, মাহমুদুল ইসলাম দানা মিয়া প্রমুখ। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!