কুলাউড়ায় প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি তদন্তে প্রমানিত স্থায়ী নিয়োগ বাদিলের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ায় প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি তদন্তে প্রমানিত স্থায়ী নিয়োগ বাদিলের দাবি

  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদ ইসলামের বিরুদ্ধে ৩য় শ্রেণীর কর্মচারী আয়া ও নৈশ্যপ্রহরী পদে নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা নেওয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। মুজাহিদুল ইসলাম দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হিসেবে চিহ্নিত হওয়ায় তার স্থায়ীভাবে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এঘটনায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। ইতোমধ্যে তদন্ত কমিটি সরেজমিন স্কুলে গিয়ে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমান পেয়েছে।

জানা যায়, ২০১২ সালের জুন মাসে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রেনুর ক্ষমতার দাপট খাটিয়ে ছোট ভাই মুজাহিদুল ইসলাম জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। সেই সময় ওই স্কুলের সহকারী শিক্ষক আবুল লেইছ নামে একজন প্রধান শিক্ষক পদে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় নিয়োগ পরীক্ষার দিন সকালে সে যাতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে সে জন্য দলীয় লোকজন দিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে অনত্র বন্দী রাখে। পরে নিয়োগ পরীক্ষা শেষ হলে রাতেই তাকে মুক্ত করে দেওয়া হয়। এ নিয়ে মুজাহিদের বিরুদ্ধে সেই সময় অভিযোগ উঠেছিলো। সাম্প্রতি ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্ররা জালালাবাদ স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে শিক্ষার্থীদের হুমকি প্রদান, স্কুলের নৈশ্যপ্রহরীকে হত্যার হুমকি, নির্বাচন ছাড়াই তিনবার ম্যানেজিং কমিটির পকেট কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বড় ভাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রকাশ্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে বড় ভাইয়ের জন্য ভোট চাওয়ার ঘটনাসহ নানা অনিয়ম দুর্নীতির তথ্য এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দিয়েছেন।

Manual7 Ad Code

স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক শফিউল ইসলাম শিমুল, হাসান আল বান্না, মুহিতুল ইসলাম রুকনসহ অনেকেই জানান, প্রধান শিক্ষকের এসব দুর্নীতির বিষয়ে আমরা তার প্রতিবাদ দাবি করলে স্কুল ম্যানেজিং কমিটি গত ১৫ আগষ্ট স্কুল থেকে তাকে অব্যাহতি প্রদান করেন। কিন্তু দুর্নীতিবাজ ওই শিক্ষক বিভিন্ন কৌশলে আবারও স্কুলে যোগদানের চেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি।

Manual6 Ad Code

এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সমাজ সেবা, যুব উন্নয়ন এবং উপজেলা মাধ্যমিক (একাডেমিক) সুপারভাইজারকে সদস্য করে ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। ইতোমধ্যে তদন্ত কমিটি ১৮ সেপ্টেম্বর সরেজমিন স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত সম্পন্ন করেছেন।

এব্যাপারে তদন্ত কমিটির অন্যতম সদস্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র ভর্মা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আমরা সরেজমিন তদন্ত করেছি। কিন্তু প্রধান শিক্ষক মুজহিদুল ইসলাম ওইদিন স্কুলে উপস্থিত না থাকায় তার বক্তব্য নিতে পারিনি। আগামী মঙ্গলবার উপজেলা কক্ষে তার বক্তব্য নেওয়ার পর আমরা তদন্ত প্রতিবেদন জমা দেবো।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews