রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি :: “চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী এবং বেসরকারী খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। সভায় সভাপতিত্ব করেন কাশেম বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘড়িয়ালডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক, জাহাঙ্গীর হোসেন, সিংগার ডাবরীহাট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো অনেকে।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ ও মিনহাজুল ইসলাম।

Manual8 Ad Code

বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews