প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু:স্থ মানুষের পাশে কুলাউড়া যুবদল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু:স্থ মানুষের পাশে কুলাউড়া যুবদল

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

আবদুল আহাদ ::

Manual4 Ad Code

মঞ্চ সাজিয়ে পালন করা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু কেক কাটা বা মিষ্টি বিতরণের কোন আয়োজন নেই। মঞ্চের সামনে সারিবদ্ধ হয়ে বসে আছেন শতাধিক লোকজন। বস্ত্র আর চেহারাই বলছে আগতদের অনেকেই একেবারে নিন্ম আয়ের মানুষ। একজন পর একজন মঞ্চে আসছেন। আর কর্তব্যরত চিকিৎসক চেকআপ করে প্রয়োজনীয় ঔষধসহ ব্যবস্থাপত্র দিচ্ছেন। এভাবে চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ব্যতিক্রমী এ আয়োজনটি করেন।

Manual5 Ad Code

জানা যায়, গত রোববার (২৭ অক্টোবর) ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠাবাষিকী একটি ব্যতিক্রমী আয়োজন সাজিয়ে উদযাপন করেন কুলাউড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। ২৭ অক্টোবর দিনব্যাপী গরীব, দুঃস্থ দুই শতাধিক সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাওসার আহমেদ নিপার, যুগ্ন আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমেদ ডালিম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো: মোক্তার, যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম আলো, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রিপন খাঁন, ফরহাদ আহমদ, গৌছ মিয়াসহ অনেকে।

Manual3 Ad Code

উপস্থিত যুবদলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কো- চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি-সম্পাদকের পরামর্শে যুবদল মানুষের সেবায় কাজ করছে। আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব-দু:খী মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। উপজেলার ২ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

চিকিৎসা সেবা পাওয়া কয়েকজন ব্যক্তি যুবদলের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনীতি মানুষের কল্যানের জন্য। যুবদলের এই মহতি কাজ যেন চলমান থাকে সেই কামনাই করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!