কুলাউড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এবারকার এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৩ জনসহ উত্তীর্ণ ৫৫ জন শিক্ষার্থী সংবর্ধনা পান।

Manual4 Ad Code

কলেজের অধ্যক্ষ মোঃ হানিফের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক ছয়ফুল আলম সাইফুলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন  রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, প্রবাসী কমিউনিটি নেতা খালেদ শাহাবুদ্দিন, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, কলেজ নির্বাহী কমিটির সদস্য হাজী শামসুল হক, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, প্রভাষক আলাউদ্দিন কবির, ব্যবসায়ী নিখিল মল্লিক, অভিভাবক মাহমুদুল ইসলাম, হাজীপুর সোসাইটির কোষাধ্যক্ষ এ কে সামছু প্রমূখ।

Manual4 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তারেকুর রহমান, একাদশ শ্রেণির সুমাইয়া নাসরিন তানিয়া। কোরআন তেলাওয়াত করে তাছফিয়া সুলতানা লিমা, গীতা পাঠ করে লাকী দেশোয়ারা। অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ- ৫ প্রাপ্ত ইশরাত জাহান ফাহমিদা, তাসনিয়া আক্তার অপি ও সুমাইয়া জারিনকে নগদ অর্থসহ স্মারক প্রদান করা হয়। এছাড়াও উত্তীর্ণদের স্মারক প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!