পর্তুগাল জাতীয়তাবাদী ফোরামের পরিচিতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

পর্তুগাল জাতীয়তাবাদী ফোরামের পরিচিতি সভা

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি :: পর্তুগালস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) আদর্শের কুলাউড়া উপজেলার নেতা-কর্মীদের নিয়ে গঠিত হয় “পর্তুগাল জাতীয়তাবাদী ফোরাম” । গত ২০ অক্টোবর পর্তুগালের রাজধানী লিসবন শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। বিএনপির দলীয় সংগীত “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গানের মধ্যদিয়ে পরিচিতি সভা অনুষ্ঠান শুরু হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে পতুর্গাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শফিকুজ্জামান চৌধুরী রিপনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা, পর্তুগাল যুবদল নেতা এস.এম.কাউসার আলমের পরিচালনায় ৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফরেইন এফেয়্যার্স এডভাইজার কমিটির সদস্য, জাতীয়তাবাদী তরুন দলের এবং বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উপদেষ্ঠা ও আমেরিকার ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পর্তুগাল জাতীয়তাবাদী ফোরামের সদস্য সাইফুল হক, পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজমল আহমেদ, সামসুজ্জামান, এম কে নাসের, হাসিব মেম্বার, সাইদুল ইসলাম, পর্তুগাল বিএনপির সদস্য সানি সুমন, পর্তুগাল যুবদল নেতা এমদাদ স্বপন, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিলমান, মাহমুদ আমান, মিসবাহ উদ্দিন, জুবেল আহমেদ, জায়েদ আহমেদ, মোঃ জামিল।

Manual2 Ad Code

পর্তুগাল জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি এমদাদুল রুবেল, আতিক ভাই, রাফিউজ্জামান খাঁন, তালুকদার সায়েম, আজিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক রাহিদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক অনিক, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ শাওন, আজিজুল হক তালুকদার, আনকার মিয়া, ফুয়াদ করিম, রুমেল, মামুন আহমেদ, মাজহারুল ইসলাম মধুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!