ফুলবাড়ীতে কৃষি বিভাগের বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে কৃষি বিভাগের বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ নভেম্বর সকাল ৯ টায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলার ৬টি ইউনিয়নের ৩ হাজার ২ শত ১০ জন কৃষককে মোট ১০টি ফসল চাষের জন্য এ সহায়তা দেয়া হয়। ফসলগুলো হলো সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি, মুগ ও অরহর ডাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন।
ধানের পাশাপাশি অন্যান্য ফসলের চাহিদা পুরণের লক্ষ্যে এগুলোর চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সেই সাথে এসব ফসল চাষাবাদে সার্বক্ষণিক তদারকি ও পরামর্শ প্রদান করবেন মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!