সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে একাধিক মিথ্যা মামলার আসামী আব্দুস সাত্তারের মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকসহ ভুক্তভোগী তিনজনের নামে সাজানো সাইবার মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (0৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিকবৃন্দ, ভুক্তভোগী পরিবার ও সুধী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় নাগেশ্বরী উপজেলার শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, ভুক্তভোগী ও মামলার আসামি আব্দুস সাত্তার আলী, নজরুল ইসলাম, সাংবাদিক বাবুল জামান ও শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় ভূরুঙ্গামারী উপজেলার কথিত আওয়ামীলীগের দালাল মামলাবাজ আনোয়ার হোসেনের শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।
মামলার আসামি সাংবাদিক শফিকুল ইসলাম শফি বলেন, সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। হয়রানিমূলক এ সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অপর আসামি সাংবাদিক বাবুল জামান বলেন, এ মামলা উদ্দেশ্যপ্রণোদিত। এসময় ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, সংবাদ প্রচারে মানহানি হয়েছে মর্মে গত ২৮ নভেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন অভিযুক্ত আনোয়ার হোসেন আরিফ। তিনি ভূরুঙ্গামারীর হুচারবালা গ্রামের আব্দুস সালামের পুত্র।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!