মৌলভীবাজারে মুনসুন ফ্লাস ফ্লাড রেসপন্স লেসন লার্নড ওয়ার্কসপ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে মুনসুন ফ্লাস ফ্লাড রেসপন্স লেসন লার্নড ওয়ার্কসপ অনুষ্ঠিত

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: চলতি বছরে মৌলভীবাজার জেলার কুলাউড়া, রাজনগর উপজেলার প্রায় হাজার খানিক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়। সরকারের পাশাপাশি বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনে সহায়তা প্রদান করে বেসরকারী উন্নয়ন সংস্থা এফআইভিডিবি।

Manual4 Ad Code

দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে বিজিডি মুনসুন ফ্লাস ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় বন্যায় দূর্গত এলাকার ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মধ্যে নগদ টাকা ও তৈজষপত্র বিতরণ করা হয়। ২২ ডিসেম্বর দিনব্যাপী উক্ত প্রকল্পের দাতা সংস্থা, বাস্তবায়নকারী সংস্থা, উপকারভোগী, জনপ্রতিনিধি, সমাজ কর্মী, গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে লেসন লার্নড ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় মৌলভীবাজারের একটি রেষ্টুরেন্টে।

Manual7 Ad Code

এফআইভিডিবির প্রজেক্ট ম্যানেজার আবু বকর শিকদারের সঞ্চালনায় ও এফআইভিডিবি- লাইভলিহুড ইনহেন্সমেন্ট প্রোগ্রাম এর কো-অর্ডিনেটর মোঃ ফাহিম সারওয়াত এর সভাপতিত্বে উক্ত ওয়ার্কসপে স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের সংশিষ্ট প্রকল্পের ডিরেক্টর মোস্তাক হোসেন, ইমাজেন্সী রেসপন্স প্রজেক্টের ম্যানেজার রিক্তা দাস, প্রকল্প সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান, এফআইভিডিবির ইমাজেন্সী রেসপন্স ও ডিআরআর ফোকাল মোঃ দেলোয়ার হোসেন, এফআইভিডিবির কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী বাবলু, রাজনগর উপজেলার পিআইও রাজু চন্দ্র পাল, কামারচাক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ, টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়া, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, উপকাভোগী আছিয়া বেগম ও জোহরা বেগম প্রমূখ।

Manual7 Ad Code

উক্ত কর্মশালায় বন্যা দূর্গত এলাকায় বাস্তবায়িত প্রকল্পের বাস্তবায়ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মুক্ত আলোচনা সমাধান কল্পে মতামত দেন বক্তারা।

প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থ এফআইভিডিবির সূত্রে জানা যায়, বিজিডি মুনসুন ফ্লাস ফ্লাড রেসপন্স ২০২৪ প্রকল্পের মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার (টিলাগাঁও ও পৃথিমপাশা) ও রাজনগর উপজেলার (টেংরা ও কামারচাক) ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২৪ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে শর্ত স্বাপেক্ষে ঘর মেরামতের জন্য ২০ টি পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা ও ২৪০ টি পরিবারের মধ্যে শর্তহীন ৬ হাজার টাকা ও ২৪০টি পরিবারের মধ্যে তৈজষ পত্র বিতরন করা হয়। প্রকল্পটি সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যক্রম শুরু করে সফলভাবে সম্পন্ন করে।

বাস্তবায়ন কালীন সময়ে কার্যক্রম পরিদর্শন করেন- রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, কুলাউড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, রাজনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল প্রমূখ।

উপকারভোগীরা অর্থনৈতিক সহায়তা পেয়ে ঘর মেরামত, হাঁস-মুরগী, ছাগল-ভেড়া ক্রয় করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!