কাতারে সাংবাদিক এম এ সালাম ও আকমল হোসেন খান সংবর্ধিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কাতারে সাংবাদিক এম এ সালাম ও আকমল হোসেন খান সংবর্ধিত

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code
কাতার প্রতিনিধি :: সামাজিক সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার এর উদ্যোগে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সাধারণ সম্পাদক জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম ও কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আকমল হোসেন খানকে সংবর্ধনা দিয়েছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী দোহার একটি রেষ্টুরেন্টে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব আজমল হুসেনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ আহমদ সাদ, রুবেজ আহমদ রুবেল, যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, মাহতাব আলী, সদস্য বাচ্চু মিয়া, সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়া আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক, সহ-সভাপতি জুবের খান, সিলেট বিভাগ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী জগলু, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ সহ আরও অনেকে।
উল্লেখ্য কুলাউড়া উপজেলার ছেলে সাংবাদিক এম এ সালাম বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ও কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আকমল হোসেন খান স্বদেশ যাত্রা উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে উক্ত সংবর্ধনা দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!