কুলাউড়াবাসীকে প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর ঈদ শুভেচ্ছা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়াবাসীকে প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর ঈদ শুভেচ্ছা

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: যুক্তরাজ্যস্থ জিয়া পরিষদের সভাপতি, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতি সন্তান প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, এক মাস সিয়াম সাধনার পর আমাদের আঙিনায় এসেছে পবিত্র ঈদ উল ফিতর। কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ আমাদের শুধু সংযম নয় ও পরস্পর ভ্রাত্রিত্ববোধের শিক্ষা দেয়। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে চাই। সম্প্রীতির এক উজ্জ্বল নাম কুলাউড়া। এখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান বিভিন্ন জাতি ধর্মের মানুষের বসবাস। কোনদিনই এই উপজেলায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়নি। এই সম্প্রীতি আরও অটুট থাকুক।

Manual3 Ad Code

অতীতের ন্যায় আগামীতে আরও বৃহৎ পরিসরে কুলাউড়াবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয়ে তিনি এগিয়ে যেতে চান। পরিশেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews