রাজনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের রাজনগরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।

এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৭৭ টি ম-পে মোট ৩৮.৫ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৫টি পরিবারকে ডেউটিন ও গৃহ নির্মান মঞ্জুরী বাবত ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, শাহ শাহিদুজ্জামান ছালিক, সামছুন নুর আজাদ, নজমুল হক সেলিম, ছালেক মিয়া, নকুল চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অসিত দেব প্রমূখ।

Manual8 Ad Code

সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক, সীমিত আকারে পূজা উদযাপন ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালনের বিষয়ে সবাইকে আহবান করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!