করোনায় সৌদিতে সাড়ে তিন শতাধিক বাংলাদেশীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

করোনায় সৌদিতে সাড়ে তিন শতাধিক বাংলাদেশীর মৃত্যু

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক ::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ১৫ জুন পর্যন্ত ৩৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, রিয়াদে দূতাবাসের আওতাধীন এলাকায় ১৫২ বাংলাদেশি কোভিড-১৯ রোগী মারা গেছেন।

Manual8 Ad Code

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, কনস্যুলেটের আওতাধীন এলাকায় করোনায় ২০১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এ ছাড়া প্রতিদিনই নানা রোগ ও স্বাভাবিকভাবে মারা যাচ্ছেন অনেক প্রবাসী। আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ থাকায় হাসপাতালের হিমাগারগুলো মরদেহে পরিপূর্ণ হওয়ায় ৭২ ঘণ্টার মধ্যে দাফন সম্পন্ন করছে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

করোনায় সৌদি আরবে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১১ জনের। সুস্থ হয়েছে ৮৭ হাজার ৮৯০ এবং আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৪৮ জন।

Manual7 Ad Code

এ দিকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস পরিচালিত নারী গৃহকর্মী আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার কাম ড্রাইভার শিকদার মোহাম্মদ সাঈদ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

গত ১৩ জুন ভোরে তার মৃত্যু হয়। সেফহোমে প্রায় দেড় শতাধিক নারী গৃহকর্মী দেশে ফেরার অপেক্ষায় রযেছেন।

কেয়ারটেকারের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় সেখানে থাকা নারীদের করোনা শনাক্তের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!