চাঁদাবাজির সংবাদ প্রকাশে সাংবাদিককে খুন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

চাঁদাবাজির সংবাদ প্রকাশে সাংবাদিককে খুন!

  • বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা অনলাইন ডেস্ক :: ঢাকা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জনসমক্ষে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। ওই দুপুর অন্য এক সাংবাদিকে ইটের আঘাতে থেতলে দেয়া হয়েছ।

Manual8 Ad Code

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

Manual8 Ad Code

অপরদিকে গাজীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের আরেক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। আনোয়ার এবং তুহিন দু’জন বন্ধু ছিলেন।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। উপস্থিত লোকজনের সামনেই তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।

তুহিনের সহকর্মীরা জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয় নিয়ে একটি ফেসবুক লাইভ করেন তিনি। পরে সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করেন।

Manual3 Ad Code

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!