নতুন রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত করতে ইসির বৈঠক আগামীকাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

নতুন রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত করতে ইসির বৈঠক আগামীকাল

  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তদন্ত ও যাচাই-বাছাই শেষে কোন দলকে নিবন্ধন দেওয়া হবে তা চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ‘সীমানা পুনর্র্নিধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’র ১৩তম সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে— নতুন রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত ও বিবিধ।

Manual7 Ad Code

ইসি কর্মকর্তারা জানান, ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই শেষে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হয়েছিল ২২টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন। গত ৩১ আগস্ট তদন্তের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। এতে যারা টিকবে, তাদের ইসি নিবন্ধন দেবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শর্ত পূরণ করা দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর কোনো দলের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবি-আপত্তি পাওয়া গেলে তা ১৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে আপত্তিকারীর শুনানি গ্রহণ করবে ইসি। আর নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি-আপত্তি না পাওয়া গেলে ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ ও নিবন্ধন সনদ প্রদান করবে সংস্থাটি।A

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!