ভারতের বিপক্ষে ২১ রানে হারল ওমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

ভারতের বিপক্ষে ২১ রানে হারল ওমান

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা খেলাধুলা :: এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবুধাবিতে ভারতের মুখোমুখি হয়েছিল ওমান। আগে থেকেই ফলাফল ভাবনায় যেমন ছিল তেমনই হয়েছে। ভারত জয়ী হয়েছে । তবে ওমান বিশ্ব ক্রিকেটকে চমক জাগানিয়া খেলা উপহার দিয়েছে। শেষ পর্যন্ত লড়াই করেছে ভারতের সঙ্গে। ভারতের ছুঁড়ে দেওয়া ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হেরেছে মোটে ২১ রানে। এমন লড়াই তো ভারতের বিপক্ষে পাকিস্তানও করতে পারেনি!

Manual8 Ad Code

ভারত টস জিতে আগে ব্যাট করতে নামে। তারা ৮ উইকেটে তোলে ১৮৮ রান। শুরুটা করে অভিষেক শর্মা। তিনি মাত্র ১৫ বলে ৩৮ রান করেন। পাঁচ চার ও দুই ছক্কায় ঝড় তোলেন।

Manual5 Ad Code

সাঞ্জু স্যামসন অবশ্য ধীর গতিতে খেলেছেন। শেষ পর্যন্ত তিনি ৪৫ বলে ৫৬ রান করেন। অক্ষর পাটেল ১৩ বলে ২৬, তিলক ভার্মা ১৮ বলে ২৯ রান করেন। শেষ দিকে হারশিত রানা ৮ বলে অপরাজিত ১৩ রান করে ইনিংস শেষ করেন। ওমানের ফয়সল শাহ, জিতেন রমনন্দি ও আমির কালিম দুইটি করে উইকেট নেন।

জবাবে ওমান ভালো শুরু করে। ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৪৪ রান। জতিন্দর সিং এগিয়ে খেলেন। তিনি ভারতের আরশদীপের সুইং সামলে চার মেরে চাপ কমানোর চেষ্টা করেন। কিন্তু ভারতের স্পিনার কুলদীপ যাদব এসে ম্যাচ ঘুরিয়ে দেন। নিজের দ্বিতীয় ওভারে তিনি ওমান অধিনায়ক জতিন্দরকে বোল্ড করেন। জতিন্দর করেন ৩৩ বলে ৩২ রান।

Manual7 Ad Code

এরপর আমির কালিম আর হাম্মাদ মির্জা দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৯৩ রান। সেই জুটিই একটা সময় ভারতের বিপক্ষে অসম্ভব একটা জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ওমানকে। তবে ১৮তম ওভারে কালিম ৪৬ বলে ৬৪ রান করে বিদায় নিলে সে স্বপ্ন ভেঙে যায়। পরের ওভারে হাম্মাদ মির্জাও ৩৩ বলে ৫১ করে বিদায় নেন। ম্যাচ তখন ওমানের ধরাছোঁয়ার অনেক বাইরে। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৪ রান। সে ওভারে দলটা তুলে ফেলেছিল ১২ রান। ফলে শেষমেশ ২১ রানের হার সঙ্গী হয় তাদের।

Manual2 Ad Code

তবে ওমান শুরু থেকে ভারতকে চাপে রেখেছিল। সে চাপটা নিজেদের ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত ধরে রেখেছিল তারা। এমন কিছু পাকিস্তান ম্যাচেও তো হয়নি! ভারত তিন ম্যাচ জিতেছে বটে, তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে তারা পড়ল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষেই। তিন ম্যাচের মধ্যে সবচেয়ে কম নেট রান রেট এই ম্যাচ থেকেই পেল দলটা। পাকিস্তান আর আমিরাত যে গ্রুপে আছে, সে গ্রুপে ভারতকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলার তৃপ্তি নিয়েই তাই ওমান বিদায় নিল এশিয়া কাপ থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!