কুলাউড়া জয়চন্ডীতে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া জয়চন্ডীতে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ইউনিয়নের বিজয়া-মেরিনা চা-বাগান সড়কের মাখালুনি এলাকায় এ ঘটনাটি ঘটে।

বেকারী ব্যবসায়ী ইউছুফ মিয়া জানান, বৃহস্পতিবার ২৯ অক্টোবর মেরিনা চা-বাগানে সাপ্তাহিক বাজার শেষ করে রাত সাড়ে ৮ টার দিকে বাইসাইকেল যোগে বিজয়া বাজারে ফিরছিলেন। এসময় বিজয়া-মেরিনা সড়কের মাখালুনি এলাকায় আসামাত্র হটাৎ দুজন লোক রাস্তার পাশের ঝোপ থেকে বের হয়েই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এরপর একজন তার মুখ ও গলা মাটিতে চেপে ধরে এবং অন্যজন তার পকেটে থাকা মালামাল বিক্রয়ের ৫-৬ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

Manual6 Ad Code

এসময় ইউছুফের চিৎকার শুনে মাখালুনি এলাকার লোকজন বেরিয়ে এলে ছিনতাইকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ইউসুফকে উদ্ধার করে বিজয়া বাজারে নিয়ে আসেন।

Manual3 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়চন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মো. আজমল আলী জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে আহত ইউছুফকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!