সিলেটে ব্যবসায়ী ও গাড়িচালকদের প্রশাসনের সতর্ক বার্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

সিলেটে ব্যবসায়ী ও গাড়িচালকদের প্রশাসনের সতর্ক বার্তা

  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

সিলেট সংবাদদাতা :: সিলেট নগরের যানজট ও হকার মুক্ত করতে চলমান অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন সোমবার (২০ অক্টোবর) রাতে নগরীর আম্বরখানা ও জিন্দাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এছাড়াও নগরীর জিন্দাবাজার এলাকায়ও অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার শিহাব সারার অভি।

এসময় অভিযান চলাকালে নগরীর হকার উচ্ছেদ এবং দোকানপাটের বাহিরে রাখা জিনিসপত্র ভেতরে রাখার নির্দেশনা দেন তারা। সোমবার রাস্তা দখল করে জিনিসপত্র বিক্রি করা সকল প্রতিষ্ঠানকে সর্তক করে দিলেও আগামী থেকে এমন কর্মকাণ্ডের জন্য সরাসরি জরিমানা আরোপ করা হবে বলেও জানানো হয়।

Manual6 Ad Code

এ ব্যপারে সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার শিহাব সারার অভি জানান, হকার উচ্ছেদ ও যানজটহীন নগরীর গড়ে তুলতে ডিসি মহোদয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করছি। হকার উচ্ছেদ হলেও নগরীর অনেক মার্কেটের দোকানদার তাদের জিনিসপত্র বাহিরে রেখে বিক্রি করেন, যাতে করে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হয়, তাই আজকে আমরা অভিযান চালিয়ে তাদের সর্তক করে করে দিয়েছি, কিন্তু আগামীকাল থেকে যদি তারা রাস্তায় জিনিসপত্র বিক্রি করেন তাহলে আমরা জরিমানার আওতায় নিয়ে আসব।

Manual3 Ad Code

এসময় তিনি এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান।

এদিকে, সিলেটের যানজট নিরসনে সোমবার বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত জনস্বার্থ সংশ্লিষ্ট এক প্রজ্ঞাপনে নগরীর যানবাহন চলাচল ও পার্কিং নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন আদেশে পার্কিং ও যানবাহন চলাচল সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

এসএমপির জারিকৃত আদেশের মধ্যে রয়েছে, রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ, নগরীর যেকোনো মোড় বা ক্রসিংয়ের নিকটবর্তী এলাকায় কোনো যানবাহন থামানো বা পার্কিং করা যাবে না। দুই লেনের সড়কে কোনো ধরনের পার্কিং করা যাবে না। এতে সরু সড়ক বা মধ্যপথে গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। নির্ধারিত পার্কিং স্থানে শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখা যাবে। একাধিক সারিতে গাড়ি রাখলে সেটি নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যানজট নিরসন এবং হকার মুক্ত সিলেট গড়তে এমন নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ আইন অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews