সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত, দুইপক্ষের মধ্যে হাতাহাতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত, দুইপক্ষের মধ্যে হাতাহাতি

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির নির্বাচন স্থগিত হওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বি দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজানা মূহুর্ত।

Manual6 Ad Code

সিলেট সংবাদদাতা :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির নির্বাচন স্থগিত হওয়ায় দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী ফোরাম নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এসময় এক পক্ষের সদস্যদের অপর পক্ষের দিকে তেড়ে যেতেও দেখা যায়। পরে দুই পক্ষের সিনিয়র সদস্যদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়।

Manual7 Ad Code

জানা যায়, সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনে ব্যবসায়ীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে অংশ নেন। প্যানেল দুটি হলো- সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী ফোরাম।

Manual1 Ad Code

আগামী শনিবার (১ নভেম্বর) সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

তবে ভোটগ্রহণের ৫ দিন আগে রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়। এতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যার বহিঃপ্রকাশ ঘটে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে।

Manual6 Ad Code

এদিকে বিকেলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে- নিরঙ্কুশ বিজয়ের জোয়ার দেখে একটা পক্ষ নির্বাচন স্থগিত করিয়েছে।

রবিবার বিকেল ৪টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিকে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews