জাতীয় শিক্ষা সপ্তাহ- বড়লেখার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জাতীয় শিক্ষা সপ্তাহ- বড়লেখার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়

  • সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উপজেলার সুজানগর ইউনিয়নের হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়। শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের ফলাফল বিবেচনা করে সংশ্লিষ্ঠ কমিটি এ বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত করেন।

Manual6 Ad Code

৮ জানুয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে বিষয় ভিত্তিক ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার ফলাফল ঘোষণা করেছে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি।

Manual2 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। স্কুলপর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (আইসিটি) বিধান চন্দ্র দাশ, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের দশম শ্রেণির ছাত্রী তাকিয়্যা তাসকিন জয়া এবং শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী রওনক জাহান খান।

Manual3 Ad Code

এছাড়া স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের স্কাউট শিক্ষক হালিমাতুন সদিয়া, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ক্যাডেট সার্জেন আবু সাঈদ নিশান, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র দত্ত, উপজেলা শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক দীপক চন্দ্র দাস।

Manual6 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বিভিন্ন ইভেন্টে স্কুল ও কলেজ পর্যায়ে উপজেলা শ্রেষ্ঠদের নামের তালিকা জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!