কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬

Manual5 Ad Code
বিশেষ প্রতিনিধি ::
মধ্যপ্রাচ্যের দেশ কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি মনোনীত হয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা বাবুল আহমেদ। এছাড়া সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রেণুকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে এক সভায় তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়।
এক প্রতিক্রিয়ায় এসোসিয়শনের নতুন সভাপতি বাবুল আহমেদ বলেন, আমি চার বছর ধরে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। বিভিন্ন সময়ে সভাপতির অনুপস্থিতিতে ‘ভারপ্রাপ্ত’ সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাকে এখন আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাজান মিয়া, প্রধান উপদেষ্টা আশরাফুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীর, সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন রেণু, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ আমির উদ্দিন এবং এসোসিয়েশনের সকল সদস্যেদের প্রতি। সবার আন্তরিক সহযোগিতায় আমাদের এসোসিয়েশনকে মানুষের কল্যাণে কাজ করার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সমন্বয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে অবদান রাখার মহৎ উদ্দেশ্যে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি দীর্ঘদিন থেকে কুলাউড়ার আর্ত-মানবতার সেবায় কল্যাণকর কাজ করে যাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!