সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সি‌লেট ও সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

Manual3 Ad Code

গত সোমবার বিকেল দুইটার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুহূর্তেই সিএনজি যানটি বাসের নিচে চাপা পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

Manual2 Ad Code

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাস জালালপুরে পৌঁছালে দুটি গাড়ির মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, বাসটির গতি ছিল অত্যন্ত বেশি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সিএনজি গাড়িটি পুরোপুরি বাসের নিচে ঢুকে পড়ে। পথচারীরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে গুরুতর আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন ওই সিএনজি অটোরিকশার সঙ্গে (ঢাকা মেট্রো–ব ১১–৭৭৬১ নম্বরের) হা‌নিফ প‌রিবহন –এর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

Manual1 Ad Code

এতে সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০), গ্রাম—তাহির পুর, সুনামগঞ্জ ঘটনাস্থলেই নিহত হন। আরও এক অজ্ঞাতপরিচয় পুরুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।

এব‌্যাপা‌রে জয়কলস হাইওয়ে থানার ওসি মোতালেব জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। পুলিশ বাস ও সিএনজি জব্দ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করেন। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!