রাজনগরে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলের ৯ শিক্ষার্থী বিশেষ অনুমতিতে দিলেন পরীক্ষা আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি বিধান দে, সম্পাদক সাইফুল ইসলাম লন্ডনে বাংলাদেশ বইমেলায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির ২ উপদেষ্টাকে সম্মাননা প্রদান প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ ছাতকের জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজনগরে সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • রবিবার, ১৭ মে, ২০২৬

Manual2 Ad Code
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার ১৭ মে দুপুর ১টায় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায়। নিহতের নাম শ্রীকান্ত মালাকার (২৫)। সে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। 
 
স্থানীয় লোকজন জানান, কুলাউড়া অভিমুখী একটি ট্রাক মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মধ্যে  মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায়  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় শ্রীকান্ত মালাকারের মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে পালিয়ে গেলেও উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
 
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!