কুড়িগ্রামে মাস্ক ব্যবহারে প্রচারণামুলক কর্মসূচি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে মাস্ক ব্যবহারে প্রচারণামুলক কর্মসূচি পালন

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

কুড়িগ্রামে দ্বিতীয় দফা করোনা মোকাবিলায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে সকল সরকারি-বেসরকারি অফিসে একযোগে মাস্ক ব্যবহার কর্মসূটি পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ও ঘরের বাইরে যারা প্রয়োজনে বের হন তাদেরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে নিজ নিজ অফিসের সামনে দাঁড়িয়ে কর্মসূচিটি পালন করা হয়।

Manual1 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসক অফিসের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

Manual3 Ad Code

কর্মসূচিটি সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের সামনে দাঁড়িয়ে একযোগে মানববন্ধন করে।

Manual2 Ad Code

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেমনটি আমাদের উদ্বিগ্নতা বাড়িয়েছে, তেমনি শঙ্কাটাও বেড়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা কুড়িগ্রাম জেলায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনসচেতনতায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী আজকে দুপুরে আমরা সকলেই দাঁড়িয়েছি। আজকের এ শোডাউনের জন্য সামাজিকভাবে একটি প্রভাব পড়বে, যাতে সবাই সচেতন হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত আজকের প্রচারণার পরে কঠোরভাবে নির্দেশনা পালন করবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!