কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত 

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে হাসিনুর রহমান ওরফে ফকিরজান (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার  মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানান, রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনতাসীর বিল্লাহ।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত হাসিনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলার দিয়ে ভারত থেকে গরু আনাতে যায়। এসময় আসাম  রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়ন সদস্যরা গুলি করে।
এসময় হাসিনুর রহমান নামে একজন বাংলাদেশী বুকে ও পেটে গুলি লেগে আহত হয়। রাতেই তার সহকর্মীরা আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসিনুর রহমানের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুনতাসীর বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তবে জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে আজাদ বলেন, আমি কিছুই জানিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!