বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত মাধবপুর সড়কের ত্রিমুখী সংঘর্ষে ২ নিহত আত্রাইয়ে রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ : প্রতিবাদে মানববন্ধন 

বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • সোমবার, ১০ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এরমধ্যে একজন দেশসেরা বিতার্কিক এবং দু’জন পঞ্চম শ্রেণী থেকে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত। সোমবার (১০ আগস্ট) দুপুরে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

জানা যায়, ২০২৫ সালে ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে নাফিসা রহমান রুহা এবং বিপ্রজিৎ দাশ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে।

Manual6 Ad Code

রুহা হচ্ছে রামপাশা এলাকার বাসিন্দা, প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান হামিদ ও বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোমেনা বেগম দম্পতির মেয়ে। আর বিপ্রজিৎ হলো বেগমানপুর এলাকার বাসিন্দা, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দাশ ও বনানী রাণী দাশ দম্পতির ছেলে।

এদিকে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দেশসেবা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ জন ক্ষুদে শিক্ষার্থী। এরমধ্যে একজন হচ্ছে মানবেন্দ্র তালুকদার ঋষভ। ঋষভের মাতা বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মল্লিকা দাশ এবং পিতা রঞ্জিত মোহন তালুকদার একজন ব্যাংকার।

বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রাণী দেবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মল্লিকা দাশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিন যুগান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুল ইসলাম, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দাশ ও বিমল কুমার দাশ, সাংবাদিক আবদুল আহাদ, প্রবাসী আতিকুর রহমান হামিদ প্রমুখ।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেমপ্রভা দাস, শায়রা বেগম, রোমেনা বেগম ও হ্যাপী রাণী শীল।

Manual4 Ad Code

পরে উপস্থিত সকলে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরিশেষে প্রবাসী আতিকুর রহমান হামিদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আপ্যায়ন করানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!