আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ

আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code
নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) ::
জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দূর্ঘটনায় দুখা চাকি (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন এবং নিহতের ছেলে ভ্যান চালক সুধির চাকি (৩৬) গুরুত্বর আহত হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর ভোরে আক্কেলপুর-ক্ষেতলাল সড়কের পূর্ণগোপীনাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মিন্ত্রী চাকির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত কৃষক দুখা চাকি তার ছেলে সুধির চাকিকে নিয়ে ভ্যান যোগে আক্কেলপুর বাজারে সবজি (বেগুন) বিক্রয়ের জন্য আসছিল। এসময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কৃষক দুখা চাকি (৬০) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত কৃষকের ছেলে সুধীর চাকি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আক্কেলপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজল সরকার দুখা চাকিকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!