এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসি নিউজের সাবেক প্রতিনিধি আকবর হোসেন।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশলায় অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান, যুক্তরাজ্য ভিত্তিক ইংরেজী দৈনিক দ্যা ড্যাজলিং ডনের সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিএমএফ এর সহ-সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী সুমন, সিএমএফ এর সাবেক সহসভাপতি আশরাফ আলী।
প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও সংবাদকর্মী হতে আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।#