কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। বাগানের ২ নম্বর সেকশনে ০৮ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার দুইমাস পূর্বে ওই বাগানের ১২ নম্বর সেকশনে আরও ৬ শতাধিক চারা গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

এবিষয়ে শুক্রবার বিকেলে কুলাউড়া থানায় কালিটি চা-বাগানের উপ ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি ১০০টি চা গাছ কেটে ফেলায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।

Manual4 Ad Code

অভিযোগ থেকে জানা যায়, ০৯ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাগানের ২ নম্বর সেকশনে (লক্ষীপুর  মিশন স্কুলের সামনে) চা গাছ কাটার বিষয়টি শ্রমিক ও পাহারাদারের মাধ্যমে  জানতে পারেন বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

সরেজমিন গেলে এ ঘটনায় বাগানের পাহারাদার গঙ্গারাম অলমিক ও কৃষ্ণ অলমিকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন থেকে পাহারাদারের দায়িত্বে আছেন তারা। তবে ওই সেকশনে আগে কোনদিন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি।

Manual1 Ad Code


কালিটি চা-বাগানের জেনারেল ম্যানেজার এএসএম জিলকার চৌধুরী জানান, চায়ের গাছকে অনেকটা নিজের সন্তানের মতো লালন করা হয়। একটি বাগানের প্রাণই হলো চায়ের গাছ। এমন বর্বোরচিত ঘটনায় আমরা হতাশ। দুইদফায় চারা গাছ কর্তনের বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে সাথে সাথে অবগত করেছি। তিনি প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ কামনা করেন।


এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বাগান কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!