ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি,  নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সহসভাপতি রাধাকান্ত সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকাঞ্চন দাশ, পূজাবিষয়ক সম্পাদক রথিশ ঘোস্বামী, জ্যেষ্ঠ সদস্য বাবু শ্রীমোহন্ত দাশ ও বাবু চন্দন কুমার দাশ। এ সময় সভাপতির সহধর্মিণী মাস্টার নিয়তি রানী দাশও উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এ ছাড়া ছাতক উপজেলা শাখার বিপ্লব কান্তি তালুকদার বাপ্টু, চিকিৎসক রিপন দাশ, শিক্ষক পংকজ দত্ত, কৃপেশ চন্দ, দীপক দেবনাথ, চিকিৎসক কানু প্রিয় দাশ, পরিমল পাল, পল্লিচিকিৎসক পলাশ দাশ, বিধান দে, সুজিত সূত্রধর, নেপাল দেবনাথ, অনয় নাগ, নিরঞ্জন দেবনাথ, শশিসহ উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সচেতনতার আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ছাতকের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পুরো সুনামগঞ্জ জেলায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews