কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাসব্যাপি বানিজ্য মেলা না করার আহবান জানিয়েছে ব্যবসায়ী কল্যাণ সমিতি।  ২৬ অক্টোবর সোমবার রাতে সমিতির কার্যকরি কমিটির জরুরি সভায় মেলা বন্ধ না হলে আন্দোলনের নামার ঘোষণা দেয়া হয়।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইর পরিচালনায় উক্ত সভায বক্তব্য দেন সহ সভাপতি, ডাঃ কুতুবউদ্দিন, সহ সাধারণ সম্পাদক, সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক, এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন লাভলু,ওয়ার্ড সম্পাদক, জাকির হোসেন মোহিত, মোঃ গৌছ মিয়া, মোঃ আব্দুল মতলিব ইমাদ,খালেদ আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, ওয়ার্ড সদস্য, নজরুল ইসলাম সোনা, আব্দুল মন্নান,হায়দর আলী,আবুল কালাম রাসেল,আছকর আলী,জহিরুল ইসলাম এশু,নাজিম বখস,মোঃ মোস্তফা, ওয়াহিদুল ইসলাম সিপন,শাহদত খান,রিংকু বর্ধন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য মাসব্যাপি বানিজ্য মেলা বন্ধের দাবি জানানো হয় এবং স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে স্মারকলিপি পেশ ও মেলার বিষয়ে আপত্তি জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন ,আমরা ব্যবসায়ীরা সরকারকে নিয়মিত ট্যাক্স,ভ্যাট কর সহ ট্রের্ড লাইসেন্স ফি দিয়ে ব্যবসা পরিচালনা করি।দোকান ভাড়া,কর্মচারীর বেতন,বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ দিয়ে ব্যবসা পরিচালনা করা বর্তমান সময়ে অনেক কষ্টকর,ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। এমতাবস্থায় বানিজ্য মেলার নামে মেলা আয়োজন করলে দেশের বিভিন্ন জায়গা থেকে নিম্নমানের পন্য সামগ্রি নিয়ে এসে মেলায় বিক্রি করলে আমরা প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবো।
তাছাড়া, মেলা হলে মেলাকে কেন্দ্র করে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড সংগঠিত হয়। মেলায় প্রতিদিন ঝগড়াঝাটি ও মারামারির মতো ঘটনা ঘটে নিয়মিত, এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
তাছাড়া, ডিসেম্বর এর শুরু থেকে এইচএসসি, এসএসসি,দাখিল ও আলীম পরিক্ষা সহ সকল বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হইবে। পরিক্ষা চলাকালীন সময়ে মেলা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে মেলামুখী হয়ে যাবে।এতে করে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews