ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মিছিল পূর্ব পথসভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে তারুণ্যের শক্তিকে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র সুসংহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তাঁরা।

Manual2 Ad Code

বক্তারা আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনকে নিয়ে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি বানচাল করার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন তাঁরা।

Manual6 Ad Code

এ সময় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ত্যাগী কর্মীরা যেন দল থেকে দূরে সরে না যান, সে বিষয়ে নেতৃত্বকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Manual4 Ad Code

পথসভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ককের প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজার গিয়ে শেষ হয় । এতে যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ কয়েকশ নেতাকর্মী উপস্থিত হন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews